গা-জ্বলুনি গরম, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা, বেলার দিকে ভুলেও বাড়ির বাইরে পা নয়!

Heatwave in South Bengal: বৈশাখ মাসের শুরু থেকেই তুখোড় ব্যাটিং শুরু করে দিয়েছে গরম। পয়লা বৈশাখ কাটতেই শুরু হয়েছে চিরবিরানি গরম আর অস্বস্তি। বেলার দিকে বাড়ির বাইরে পা রাখাই দুষ্কর। রোদের তেজে ঝলসে যাওয়ার জোগাড় হয়েছে। এবার গোটা সপ্তাহজুড়েই প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়ার (Heatwave in South Bengal) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

গোটা সপ্তাহ জুড়েই চলছে তাপপ্রবাহের পরিস্থিতি, এমনটাই জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের (Heatwave in South Bengal) সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন আবহবিদরা।

আজ, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ। গতকাল সোমবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি। আলিপুর ৩৮.৭ ডিগ্রি, ব্যারাকপুর ৪০.২ ডিগ্রি, পানাগড়ে ৪২.৭ ডিগ্রি, মেদিনীপুর ৪১.৬ ডিগ্রি, বাঁকুড়া ৪১.৫ ডিগ্রি, আসানসোল ৪০.২ ডিগ্রি, বর্ধমান ৪০.০ ডিগ্রি, শ্রীনিকেতন ৩৯.৪ ডিগ্রি, পুরুলিয়া ৩৯.৩ ডিগ্রি, মালদহ ৩৮.৬ ডিগ্রি।

কোথায় কবে তাপপ্রবাহের (Heatwave in South Bengal) সতর্কতা রয়েছে?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা (Heatwave in South Bengal) রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। আবার শুক্রবারও দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে আবার ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। তবে মালদহ ও দুই দিনাজপুরে সকাল থেকে বিকেল পর্যন্ত গরম ও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে বলে জানাল হাওয়া অফিস।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles