ব্যবসায় লাভের মুখ দেখবে মেষ ও সিংহ রাশি, সতর্ক থাকুন বৃশ্চিক রাশির জাতকরা, জেনে নিন আজকের রাশিফল

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): কর্মক্ষেত্রে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। ব্যবসা বাণিজ্যে সফল হবেন। গৃহ স্থাবর সম্পত্তি বিষয়ে আজ সফলতা। আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। 

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারো পড়াশোনায় ব্যস্ততা বৃদ্ধি পাবে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য কিছু অর্থ পাবেন। বৈদেশিক বাণিজ্যে আজ চলমান বাধা দূর হয়ে যাবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ খুচরা পাইকারী ব্যবসা বানিজ্যে ভালো রোজগার হবে। বকেয়া কিছু অর্থ আদায় হওয়ার কারনে সঞ্চয় বৃদ্ধি পাবে। হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের ব্যবসা আরম্ভ করার দিন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্মক্ষেত্রে আজ সফল হবেন। প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন। ব্যবসায়ীক কাজে আজ অগ্রগতি। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। 

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): আজ বন্ধুর সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক কাজে আজ অগ্রগতি। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাবেন। চাকরিজীবীদের আজ বাড়তি রোজগার হবে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): বেকারদের চাকরি লাভের যোগ প্রবল। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পদস্ত কর্মকর্তার সাথে বিদেশ যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আজ প্রশাসনিক সাহায্য পাবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজকের দিনটি উচ্চ শিক্ষায় অগ্রগতির। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে পারেন। আর্থিক ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): সৃজনশীল কাজে সফলতার দিন। শেয়ার ব্যবসায়ীরা কোন ঝুঁকি নিতে যাবেন না। রাস্তাঘাটে সতর্ক হতে হবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজকের দিনটি দাম্পতিদের জন্য পরীক্ষার। ব্যবসায়ীক কাজে অংশিদারের সাহায্য পাবেন। কিছু অর্থ ধার করতে হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): অংশিদারী ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভের আশা। অবিবাহিতদের হটাৎ করেই বিয়ের যোগ দেখা যায়। জীবন সাথীর সাথে ঘুড়তে যেতে পারেন। দাম্পত্য জটিলতার অবসান হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): কর্মক্ষেত্রে সহকর্র্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য পাবেন। পুরোন জটিলতা থেকে মুক্ত হতে পারেন। নতুন কর্মক্ষেত্রে বদলীর সংবাদ আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগারের সুযোগ আসবে। সন্তানের উচ্চ শিক্ষা বিষয়ে চলমান দুঃশ্চিন্তার অবশান আশা করা যায়। প্রেম ভালোবাসায় চলমান জটিলতা কাটিয়ে উঠবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর