নাজেহাল গরমে হাঁসফাঁস! স্বস্তির বৃষ্টি কী আদৌ দেখবে দক্ষিণবঙ্গ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গে জুড়ে চলছে তাপপ্রবাহ। তার মাঝেই স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্র খবর, শনিবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা‌। রবিবার ও সোমবার বৃষ্টির (rain) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টির জেরেই তাপমাত্রা কমার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু-চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানা গেছে।

আজ, শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান হালকা বৃষ্টিতে (rain) ভিজতে পারে। তবে কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।আগামী রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া। এর জেরে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি অব্যাহত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।‌ শনিবার থেকে বুধবার পর্যন্ত সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে (rain) ভিজবে উত্তরবঙ্গ। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে কলকাতাবাসীর জীবনে আজই স্বস্তি নেই। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সারা দিনই গরম-যন্ত্রণা ভোগ করতে হবে কলকাতার মানুষকে।

বিগত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বাড়তেই থাকছে। দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর আবহাওয়ার জন্য দায়ী করা হয়েছে পশ্চিম দিক থেকে গরম এবং শুষ্ক হাওয়াকে। এই হাওয়ার জেরেই রাজ্যে শুকনো আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বায়ুমণ্ডলে না ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। রবি এবং সোমবারে বৃষ্টিপাতে আবহাওয়ার পরিবর্তন কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

RELATED Articles