Weather Forecast of Bengal: ফের একবার উত্তাল হতে পারে উত্তরবঙ্গ। আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপরেও আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবার নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখার চাপও রয়েছে রাজ্যের উপর। এর ফলে কী তাহলে দক্ষিণবঙ্গ ফের বানভাসি হতে চলেছে (Weather Forecast of Bengal)?
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের কিছু জেলার কোনও কোনও জায়গায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গে অবস্থিত ঘূর্ণাবর্তটি যেভাবে শক্তি বাড়িয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছিল, তা আর এবার হবে না বলেই খবর আবহাওয়া দফতরের তরফে (Weather Forecast of Bengal)। ফলে দক্ষিনবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।
দক্ষিনবঙ্গের উপর কিছুদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় সে রাজ্যে এর প্রবল প্রভাব পড়েছিল। ফলে বৃষ্টিপাত হয় জোরদার। তবে এবারের এই ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ড-ওড়িশার দিকে সরে যাবে। এর ফলে বাংলার সংলগ্ন ঝাড়খণ্ডে ডিভিসির এলাকার দিকে যাবে না। তা যাবে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে। ফলে ঝাড়খণ্ডের ওই এলাকায় নয়, বরং বেশি বৃষ্টি হবে ওড়িশার দিকে (Weather Forecast of Bengal)।
তবে হাওয়া অফিস জানিয়েছে, বুধ, বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে বেশ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে (Weather Forecast of Bengal)। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির জেরে ফের নদীস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে। আজ, বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Forecast of Bengal)। এদিকে কলকাতাতেও আজ দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে বলে খবর।
গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি যা স্বাভাবিক। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল আর তা আজ, বুধবারও থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।





