Violence Continues in Bangladesh Hindus are Attacked and Killed: গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কোটা আন্দোলনের নিষ্পত্তি হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে। কিন্তু এরপরও বাংলাদেশে জারি হিংসার আগুন। দিকে দিকে খুন করা হচ্ছে পুলিশকে। হামলা সংখ্যালঘুদের উপর (Violence Continues in Bangladesh Hindus are Attacked and Killed)। হানাহানি, হিংসা, খুনের খবর উঠে আসছে অহরহ। ভয়ঙ্কর হত্যালীলা চলছে যেন ওপার বাংলায়।
শেখ হাসিনা দেশ ছাড়ার পরই গণভবন দখল করে জনতা। হাসিনার বাসভবনে ব্যাপক লুটপাট চালানো হয়। মাছ থেকে শুরু করে ল্যাম্প, ফ্যান, টিভি, এসি, হাসিনার শাড়ি, লাগেজ এমনকি কোমোড পর্যন্ত লুট করে নিয়ে যায় জনতা। এরই মধ্যে বাংলাদেশে চলছে আওয়ামি লিগের সমর্থক, পুলিশ ও সংখ্যালঘুদের উপর হামলা (Violence Continues in Bangladesh Hindus are Attacked and Killed)।
জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার ১৩টি থানা ও ২টি কারাগারে হামলা চালানো হয়। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। বন্দিদের মুক্ত করা হয়েছে। বন্দিদের মধ্যে আবার ভারত বিরোধী সন্ত্রাসবাদীরাও রয়েছে। ফলে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা ক্রমেই বাড়ছে। রাস্তার চারিদিকে মিলছে পুলিশের মৃতদেহ। সেতু থেকে উল্টো করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনও দেখা যায়। শুধু তাই-ই নয়, পুলিশকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগও শোনা গিয়েছে (Violence Continues in Bangladesh Hindus are Attacked and Killed)। নিজেদের প্রাণ বাঁচাতে কর্মবিরতির ডাক দিয়েছে পুলিশ।
বাংলাদেশে হিন্দুদের উপরেও জারি হিংসা। নানান জায়গা থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর আসছে। বাগেরহাটে এক প্রাক্তন স্কুল শিক্ষককে পিটিয়ে তারপর কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। আবার বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, যশোরে শতাধিক হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, ডাকাতি, অগ্নিসংযোগের ঘটনার কথা সামনে এসেছে (Violence Continues in Bangladesh Hindus are Attacked and Killed)।
এখানেই শেষ নয়, নোয়াখালিতে হিন্দুদের উপর হামলার ঘটনার কথা শোনা গিয়েছে। হামলা চলেছে দুর্গামন্দিরেও। নাটোরেও হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়ি থেকে লুট করা হচ্ছে সোনাদানা, ল্যাপটপ, টাকা, সবকিছু। দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলায় প্রায় ৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের খবর মিলেছে। খুলনার দাকোপ উপজেলায় ১১টি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে খবর (Violence Continues in Bangladesh Hindus are Attacked and Killed)। ফরিদপুরেও অনেক হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়েছে। এমনভাবে বাংলাদেশের নানান অংশে হামলার মুখে সংখ্যালঘুরা। ক্ষণে ক্ষণে প্রাণের ভয় নিয়ে জীবন কাটাচ্ছেন তারা।






