শীতের বিদায়, গরমের আগমন! মার্চের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী বাংলায়?

বসন্তের শুরুতেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ছিল দুর্যোগপূর্ণ পরিস্থিতি। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া, আবার কোথাও সামান্য শিলাবৃষ্টি। তবে বেলার দিকে দক্ষিণবঙ্গে খানিকটা মেঘমুক্ত আকাশ দেখা গেলেও, আবহাওয়া পুরোপুরি শান্ত হয়নি। আবার উত্তরবঙ্গেও কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। ফলে সামনের দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, সেই দিকেই এখন নজর সবার।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ২ মার্চ পর্যন্ত আর বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

তাপমাত্রার দিক থেকে সামনের কয়েকদিন পারদ আরও নিচে নামতে পারে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। তবে তার পর থেকে ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ফেব্রুয়ারি ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, ২৬ ও ২৭ ফেব্রুয়ারিতে তা বেড়ে ২১ ডিগ্রি হতে পারে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে, যা ২৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা এই ক’দিন ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্কই থাকবে। রাতের দিকে এখানেও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ধাক্কা! উৎসবের মাঝেই অশুভ ইঙ্গিত!

সব মিলিয়ে, রাজ্যে আপাতত বড় কোনো দুর্যোগ নেই, তবে ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে। বিশেষ করে মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রা দ্রুত বাড়তে পারে, যা গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে। তাই আবহাওয়ার পরিবর্তন নজরে রেখে সবাইকে সতর্ক থাকতে বলছে হাওয়া অফিস।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles