২০২৫ সালে মোট দুটি চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে, যার মধ্যে প্রথমটি দেখা যাবে না ভারতে। তবে ১৪ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এই গ্রহণের প্রভাব কিছু নির্দিষ্ট রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। জ্যোতিষ মতে, গ্রহণকালীন সময়ে গ্রহের অবস্থান মানুষের ভাগ্যে গভীর প্রভাব ফেলে, বিশেষত যদি তা কোনও শুভ উৎসবের সঙ্গে মিলে যায়। হোলির প্রাক্কালে এই চন্দ্রগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি একাধিক রাশির জাতকদের জীবনে চ্যালেঞ্জ ও অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছেন, যাতে জাতকরা এই সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলেন।
মিথুন (Gemini) : এই রাশির জাতকদের জন্য ১৪ মার্চের চন্দ্রগ্রহণ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। কর্মক্ষেত্রে ও আর্থিক জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে, যা জাতকদের জন্য বেশ কঠিন হয়ে উঠতে পারে। বিশেষত, অযথা আত্মবিশ্বাস বা তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নিলে তার ফল ভালো নাও হতে পারে। তাই এ সময় সবরকম ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই শ্রেয়। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে এবং বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন।
ধনু (Sagittarius) : চন্দ্রগ্রহণ ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ নিয়ে আসবে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন। লগ্নি বা নতুন ব্যবসার চিন্তা করে থাকলে, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক। অন্যথায় আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। এই সময় নতুন ঋণ নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়াও ক্ষতির কারণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
মকর (Capricorn) : এই রাশির জাতকদের ব্যক্তিগত ও কর্মজীবনে সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। বিশেষত, অনৈতিক কাজ করা থেকে বিরত থাকা জরুরি, তা না হলে সামাজিক বা পেশাগত জীবনে হেয় প্রতিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী জাতকদের এই সময়ে অযথা ব্যয় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। যারা চাকরির পরিবর্তন নিয়ে ভাবছেন, তারা কিছুদিন অপেক্ষা করাই ভালো।
মীন (Pisces) : মীন রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে অস্থিরতার সম্মুখীন হতে পারেন। জমি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। কাজের চাপ বাড়তে পারে, যার ফলে অবসাদ ও ক্লান্তি আসতে পারে। কেরিয়ারে উন্নতির জন্য এই সময় ধৈর্য ধরতে হবে এবং সঠিক পরিকল্পনা করেই এগোতে হবে। হঠাৎ করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো।
আরও পড়ুনঃ তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার এখন সিপিএমের হাতিয়ার! ভোটের আগে কি বদলাচ্ছে রাজনীতির সমীকরণ?
এই চন্দ্রগ্রহণ শুধুমাত্র জ্যোতিষীয় প্রভাব ফেলার পাশাপাশি মানসিক ও আর্থিক স্থিতিশীলতাতেও পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সময় শান্ত থেকে নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া এবং ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।





