আজ বর্ষার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলায় প্রবেশ করেছে বর্ষা। আজ, সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।, আজ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলাই থাকবে মূলত। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।

ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার অর্থাৎ ২৪শে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে, সপ্তাহের শুরুতে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯০ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.১ মিলিমিটার। তবে বাতাসে জলীয় বাষ্পের অত্যাধিক পরিমাণের জন্য অস্বস্তি বজায় থাকবে৷ 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। অতিভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উত্তরের ৫ জেলায়  বিক্ষিপ্তভাবে একপশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আজ, সোমবার অর্থাৎ ২০শে জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

RELATED Articles