নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল কিন্তু বাংলায় শীতের দেখা নেই। ভোরের দিকে হালকা একটু শিরশিরানি ভাব থাকলেও বেলা বাড়তেই গায়েব ঠাণ্ডা। ফলে এখন বঙ্গবাসীর মনে প্রশ্ন, কবে বঙ্গে শীতের আমেজ মিলবে? আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে কবে থেকে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পেতে পারে। তবে এরপর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। জানা যাচ্ছে, আগামী রবিবার অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে বলে খবর। তবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বাকি জেলা শুষ্কই থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। সেইসময়ই উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে। ২৫ নভেম্বরের পর থেকেই উত্তুরে হাওয়া বঙ্গে ঢুকবে অবাধে। চলতি মাসের শেষের দিক থেকেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার কমবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রবিবার থেকে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সকালের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে বেশ স্পষ্টভাবেই। দুই দিনাজপুর ও মালদহে কুয়াশা দেখা দিতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার