পুজোতে ভোগায় নি বৃষ্টি, শীঘ্রই আবহাওয়ার বড় পরিবর্তন, কীসের পূর্বাভাস দিল হাওয়া অফিস?

বঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় প্রায় চলে এসেছে। গোটা পুজোতে সেভাবে বৃষ্টি ভোগায় নি বাঙালিকে। বেশ নরমে-গরমেই দুর্গাপুজো কেটেছে। কিন্তু এবার পুজো শেষ হতেই আবহাওয়া বদলের বড় ইঙ্গিত দিল হাওয়া অফিস। কী ঘটতে চলেছে? কোনও বড় দুর্যোগের আশঙ্কা নয় তো?

আলিপু আবহাওয়া দফতরের জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে আগামীকাল, মঙ্গলবার থেকেই ফের বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। এই বৃষ্টি কতদিন চলবে তা এখনই বলা যাচ্ছে না বলেও জানাল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এর জেরে আকাশ মেঘলা থাকবে। এর জেরে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও উপকূলের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।

জানা গিয়েছে, রবিবারই বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে দক্ষিণবঙ্গে দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল হাওয়া অফিস।   

জানা গিয়েছে, এই মুহূর্তে দ্বারভাঙা হাজারীবাগ নরসিংহপুর ও নবসারির উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা বিস্তৃত রয়েছে। এর জেরে আগামী কয়েকদিনের মধ্যেই ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাত, মধ্যপ্রদেশ ও সিকিম থেকে বিদায় নেবে বর্ষা। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles