Weather Update of West Bengal: চলতি সপ্তাহের প্রথম থেকেই বৃষ্টির পরিমাণ কমেছে দক্ষিণবঙ্গে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, সপ্তাহান্তে ফের বৃষ্টি হবে। সেই পূর্বাভাস সত্যি করেই ফের কালো মেঘ দেখা গেল দক্ষিণবঙ্গের আকাশে। গতকাল, শনিবারও বৃষ্টি হয়েছিল। এবার রবিবার ছুটির দিনও দক্ষিণবঙ্গ ভাসবে বলে জানা গিয়েছে (Weather Update of West Bengal)।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Update of West Bengal)। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাওই।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে সকালে একপ্রস্থ বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিকেল ৪টে পর্যন্ত কলকাতায় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। তবে সন্ধ্যের পর থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত টানা বৃষ্টি হবে শহরে (Weather Update of West Bengal)।
আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের থেকে সামান্য কম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের তিন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হলেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস (Weather Update of West Bengal)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!