উত্তরবঙ্গে ব্যাটিং করছে বর্ষা, দক্ষিণবঙ্গে ঝরছে ঘাম! কবে আদৌ বৃষ্টির দেখা মিলবে কলকাতায়, স্বস্তির খবর কী পারল হাওয়া অফিস?

রাজ্যে বর্ষা ঢুকলেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণবঙ্গে যেন বৃষ্টিতে খরা পড়েছে। ঘেমে-নেয়ে একসার হয়ে যাচ্ছে মানুষ। আর ওদিকে উত্তরবঙ্গে বর্ষা বেশ ভালোই ব্যাটিং করছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির মুখ কবে দেখা যাবে, কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত কারণে এমন অস্বস্তিকর গরমই থাকবে বলে জানা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে গাঙ্গেয় বঙ্গে এখনই বৃষ্টির আশা নেই। আরও কয়েকদিন এই অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে। দক্ষিণে বর্ষা আসার স্বাভাবিক সময় জুন মাসের ১০-১২ তারিখ। সেই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে কী না, এখন সেটাই দেখার।

দক্ষিণবঙ্গে গরমের জেরে হাঁসফাঁস করছে মানুষ। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি উল্টো। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভালোই চলছে বৃষ্টি। বৃষ্টি চলছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। তবে মালদহে বৃষ্টি কিছুটা কম।

এদিকে দক্ষিণবঙ্গে জ্যৈষ্ঠ মাসে আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টির দেখা নেই। আর এমন আবহাওয়ার জন্য গুমোট পরিবেশ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে ঘেমে স্নান দক্ষিণবঙ্গবাসী। এমন আবহে সকলেই চাইছে বৃষ্টি। তবে এখনও বৃষ্টি নিয়ে কলকাতাবাসীকে কোনও সুখবর দিতে পারল না আবহাওয়া দফতর।

RELATED Articles

Leave a Comment