এখনও বৈশাখ মাস আসেনি। চৈত্রের দাবদাহে জ্বলছে রাজ্যবাসী। বেলা বাড়লেই রোজ চড়ছে পারদ। তবে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আজ বৃষ্টির (rain) পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়ে বলেছে কলকাতার তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রির ঘরে। আগামী কয়েক দিন ধরে এ রাতের তাপমাত্রা বাড়তে থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এমনকি রবিবারও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের। বৃষ্টির (rain) সাথে বইবে ঝোড়ো হাওয়া। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। রেহাই মিলবে না গরম থেকে।
আজ বৃষ্টির (rain) পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি (rain) হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, তীব্র তাপপ্রবাহের ঝাপটা সইতে হবে কর্নাটক, গুজরাট, রাজস্থানকে। পারদ ৪০ ডিগ্রি ছাপিয়ে যাবে। বাংলাতেও এর বেশ কিছুটা প্রভাব পড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি (rain) হয়নি।





