মমতা বন্দ্যোপাধ্যায়ের মমত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে নেমে পড়ল টিম তৃণমূল।
প্রধানমন্ত্রী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মমতার বদলে নির্মমতা পেয়েছে বাংলার মানুষ। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করে রবিবার সংবাদমাধ্যমের সামনে তৃণমূলের মুখপাত্র সৌগত রায় প্রধানমন্ত্রীকে পালটা ‘নরাধম’ বলে কটাক্ষ করেন।দিল্লির কৃষক আন্দোলনকে টেনে নিয়ে এসে তাঁর প্রশ্ন, কেনও আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করছেন না প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবাসরীয় বিকেলে হলদিয়া থেকে বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, ২০১১ সালে বাংলার মানুষ মমতার প্রত্যাশায় থেকে নির্মমতা পেয়েছে। সঙ্গে তাঁর প্রশ্ন, গত ১০ বছরে কটা কারখানার উদ্বোধন বা শিলান্যাস করতে পেরেছে রাজ্য সরকার?
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আসরে নামেন সৌগত। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ‘উনি মমতাকে বলছেন নির্মম। উনি তো নরাধম। কৃষকরা ৭০ দিন ধরে খোলা আকাশের নীচে বসে আছেন উনি তাঁদের সঙ্গে একবারও কথা বলেননি। নির্মম কে? উনি দেখেননি যে নোটবন্দির সময় ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ১০০ লোক মারা গিয়েছেন। নির্মম কে?’
তৃণমূলের এই বর্ষীয়ান নেতার দাবি, ‘প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাতায়াত করেন। তাই বাংলার উন্নয়ন উনি চোখে দেখেননি। আর নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছে আমরা পার্টিতে কাউকে নিইনি। নন্দীগ্রামে গুলি চালনার পর মমতাই গিয়েছিলেন সেখানে।’





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!