রাজ্যে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেল সুস্থ রোগীর সংখ্যা, টানা ৩ দিন রাজ্যে হ্রাস সক্রিয় করোনা রোগী

রাজ্যে প্রতিদিন হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমন। এর মধ্যেই রাজ্যবাসীর জন্য একটু স্বস্তির খবর এলো স্বাস্থ্য দপ্তর সূত্রে। আজ পুনর্বার একদিনের করোনা আক্রান্তের সংখ্যাকে পিছনে ফেলে দিলো করোনা থেকে সুস্থ হয়ে ওঠার মানুষের সংখ্যা। মঙ্গলবার পশ্চিমবঙ্গে নতুন করে ৪১৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ১০।

আজ পশ্চিমবঙ্গে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৯ জন। এই নিয়ে টানা ৩ দিন পশ্চিমবঙ্গে কিছুটা কমল করোনা রোগীর সংখ্যা। এখনো অবধি রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১,৯০৯ এবং মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৯৫ জন।

পাশাপাশি মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,৫১২ গুলি। যার জেরে রাজ্যে এখনও অবধি করোনা পরীক্ষার সংখ্যা ৩.৫ লক্ষ অতিক্রম করেছে।

রাজ্যের ক্ষেত্রে সুখবর হলেও কলকাতায় সংক্রমণের ছবিটা দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৭০ জন করোনা রোগীর খোঁজ মিলেছে শুধু কলকাতার বুকে। এছাড়াও বাকি উত্তর ২৪ পরগনা থেকে রয়েছেন ৭০ জন, হাওড়ায় ৪০ জন। এদিনে মৃতদের মধ্যে ৪ জন রয়েছেন কলকাতার, বাকি ৩ জন উত্তর ২৪ পরগনার এবং ২ জন হাওড়ার।

RELATED Articles

Leave a Comment