রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২,০০০ পার, মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই

দেখতে দেখতে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পার করল ২০০০ এর গন্ডি। মৃত্যু সংখ্যা বেড়ে ২০০-র কোঠায় পা দিতে চলেছে। সোমবার সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা গেল এই তথ্য। অবশ্য পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ যেমন লাফিয়ে বাড়ছে তেমনই বাড়ছে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। সোমবার রেকর্ড ৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মিলেছে ১২৪ জনের দেহে। মৃত্যু হয়েছে ৫ জনের। যার ফলে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯০। 

এদিন স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট করোনা রোগীর সংখ্যা ২,০৬৩। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১,৩৩৪ জন। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মোট ৪৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে সুস্থতার হার দাঁড়িয়েছে ২৪.১৯ শতাংশ। যা জাতীয় হারের থেকে প্রায় ৩ শতাংশ বেশি। 

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মোট ৪,২০১টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। যার ফলে মোট করোনা নমুনা পরীক্ষার সংখ্যা ৪৮ হাজার পার করেছে।

RELATED Articles

Leave a Comment