রাজ্যে করোনার সংক্রমন ঊর্ধমুখী, রাজ্যে মৃত্যুর সংখ্যা ২৫০, যার মধ্যে কলকাতায় ১৬৯জন

পশ্চিমবঙ্গ এখন উভয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা, অন্যদিকে গত দুমাস ধরে লড়ে আসা করোনার দাপট। রাজ্যে করোনার সংক্রমন এখনো ঊর্ধমুখী। রাজ্যে করোনায় মৃত্য হল আরও ৬ জনে। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০ জন। মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। যার জেরে এখনও অবধি রাজ্যে সংক্রামিতের সংখ্যা ২,৯৬১জন। এদিন সন্ধ্যায় প্রকাশিত বুলেটিনে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

সেখানে জানানো হয়েছে, বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৬ জন বেড়ে হয়েছে ২,৯৬১জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১০৭৮ জন। তার মধ্যে বুধবারই ৬৮ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।

এখনো অবধি ১ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে এই রাজ্যে। বুধবার মোট ৮,৭১২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ১,১৩৬ জনের করোনা পরীক্ষা হয়েছে বলে রাজ্য সূত্রে খবর।

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৩৩ জন বলে জানানো হয়েছে বুলেটিনে। বুধবার আক্রান্তদের মধ্যে ৬০ জনই কলকাতাবাসী। মৃতদের মধ্যেও ৪ জন কলকাতাবাসী। এছাড়াও মৃতদের মধ্যে বাকি দুজন দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার । কলকাতায় এখনও অবধি করোনায় মোট মৃতের সংখ্যা ১৬৯জন। পশ্চিমবঙ্গে করোনা সংক্রামিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১,৬৩৭ জন। তাদের মধ্যে ৭৩৯ জনই কলকাতার।

আরও অন্যান্য খবর