WB Election 2021: জাঙ্গিপাড়ায় বুথে কেন্দ্রীয় বাহিনীর জায়গায় রাজ্য পুলিশ! বের করে দিলেন পদ্ম প্রার্থী 

বাংলায় তৃতীয় দফায় নির্বাচন শুরু। আজ গোটা দেশের পাঁচ রাজ্যে একইসঙ্গে চলছে নির্বাচন। ‌ এরইমধ্যে ভোট ঘিরে শুরু হয়ে গেছে অশান্তি। এদিন সকালে জাঙ্গিপাড়ার ডি এম হাই স্কুলের বুথের মধ্যে রাজ্য পুলিশের উপস্থিতি নিয়ে অভিযোগ করেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারের। তাঁর স্পষ্ট অভিযোগ, বুথে যেখানে কেন্দ্রীয় বাহিনীর থাকার কথা সেখানে কেন‌ও রাজ্য পুলিশ রয়েছে। রাজ্য পুলিশের সেখানে থাকার কোন‌ও এক্তিয়ার নেই বলে‌ও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন- পুলিশের সাহায্য নিয়েই একাধিক বুথে লাগামছাড়া ছাপ্পা ভোট তৃণমূলের, উত্তপ্ত রাজ্য রাজনীতি

এরপরই তাঁকে দেখা যায় রাজ্য পুলিশের এক কর্মীকে বের করে দিতে। তিনি বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সমস্ত প্রিসাইডিং অফিসার দের কাছে অভিযোগ করেছেন। তাঁর আরও অভিযোগ, বিজেপির এজেন্টকে গেরুয়া রঙের জামা পরে বুথে বসতে বারণ করা হয়েছে। রাজ্য পুলিশ ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির।

RELATED Articles