পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ডক্টরস ফোরাম ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে আর্জি জানিয়ে ছিল এই বছরের মতো করোনা পরিস্থিতির কারণে বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করতে। আর সেই কথা মেনে নিয়ে করোনা আবহে কালীপুজো (Kali Puja), দীপাবলিতে (Diwali) বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকতে অনুরোধ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Bandopadhyay government)।
এদিন বাংলার প্রশাসনিক ভবন নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan bandyopadhyay) সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন।’ একইসঙ্গে তিনি সকলকে অনুরোধ করেন মাস্ক পরতে। বলেন, ‘মাস্ক ব্যবহার করুন। বিসর্জনে শোভাযাত্রা নয়।
সেই সঙ্গে তিনি জানান, ‘পুলিশের সঙ্গে কথা বলেই কালীপুজো বিসর্জন করতে। তাঁর পরামর্শ, ‘কালীপুজোর মণ্ডপের চারপাশ যেনও দুর্গাপুজোর মতোই খোলা থাকে।’ একইসঙ্গে পশ্চিমবঙ্গে করোনার বর্তমান পরিস্থিতি ছবিও তুলে ধরেন। জানান, ‘দুর্গাপুজোয় পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি। রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়েনি।’





