তিরিশের গন্ডিতে পা দিলেন শুভশ্রী, প্রেম মাখা শুভেচ্ছা জানালেন রাজ! দেখুন ছবি

আজ ৩রা নভেম্বর ৩০ বছরে পা দিলেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। কিন্তু তার গ্ল্যামার একটুও কম হয়নি। দেখলে এখনো তাকে সুইট সিক্সটিনই লাগে। আজ সারাদিন জুড়েই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বয়েছে শুভেচ্ছার বন্যা তবে তার মধ্যে আলাদা করে নজর কেড়েছে স্বামী রাজ চক্রবর্তীর শুভেচ্ছা বার্তা।

৩০ আকৃতির বেলুন নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন শুভশ্রী, এরকমই একটি ছবি শেয়ার করে পরিচালক রাজ চক্রবর্তী লিখলেন যে, শুভশ্রীর সম্পর্কে ভাবতে গেলেই তিনি স্পিচলেস হয়ে যান। তার সম্পর্কে বলতে গেলে তিনি শব্দ খুঁজে পান না। শুভশ্রী যে তার কাছে কী তা তিনি বলে বোঝাতে পারবেন না বলে জানিয়েছেন। শুভশ্রীকে পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং সৌভাগ্যবান। সারা জীবন যেন শুভশ্রী এরকমই হাসি খুশি থাকেন বলে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক।

তবে শুভশ্রী এককথায় জানিয়ে দিয়েছেন যে এই বছরে তার জন্মদিনের সেরা উপহার হল তাএর ছেলে ইউভান চক্রবর্তী।গত ১২ই সেপ্টেম্বর জন্ম নেয় রাজ-শ্রী পুত্র ইউভান।‌জন্মের পর থেকেই সে টলিউডের বিখ্যাত সেলিব্রিটি কিড হয়ে দাঁড়ায়।এখনো নিত্যনতুন ছেলের ফোটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই সেলিব্রিটি যুগল এবং পোস্ট করতেই রাতারাতি নেটপাড়া কাঁপিয়ে দেয় একরত্তি ইউভান চক্রবর্তী। তাই এবারের জন্মদিনে ছেলেকে নিয়েই আনন্দে মেতেছেন রাজ শুভশ্রী।

RELATED Articles