শিক্ষামন্ত্রীর আচরণে ফের অপমানিত রাজ্যপাল জগদীপ ধনখড়

রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর সংঘাত নতুন কিছু নয়। সম্প্রতি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগও করে এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। আর এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইস্তফাকাণ্ডেও নিজের অধিকারের হয়ে সওয়াল করলেন তিনি।

কেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী নিজের ইস্তফাপত্র তাঁকে না পাঠিয়ে শিক্ষামন্ত্রীকে পাঠিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আচার্য ধনখড়। এদিন তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইস্তফা দিলে তা দিতে হবে আচার্য অর্থাত্‍ রাজ্যপালের কাছে। কিন্তু তা ঘটেনি। এটা রাজ্যপালের ক্ষমতায় হস্তক্ষেপ।’ তাঁর কথায়, ‘কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না শিক্ষামন্ত্রী। এটা স্পষ্টতই তাঁর কাজের এক্তিয়ারে হস্তক্ষেপ।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর