নারীদিবসে ১৫ জন সফল নারীকে ‘নারী শক্তি’ পুরষ্কার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর

আজ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস। তাই যে সমস্ত মহিলারা সমাজের চেনা ছকের বাইরে গিয়ে দেশকে গর্বের শিখরে পৌঁছে দিয়েছেন, তাঁদের সম্মান জানিয়ে এদিন ‘নারী শক্তি পুরস্কার’ প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই পুরস্কার প্রাপকদের মধ্যে যেমন ভারতীয় বায়ুসেনার প্রথম ৩ মহিলা পাইলট রয়েছেন, তেমনই ১০৪ বছর বয়সি অ্যাথলিট মন কৌর, মহিলাদের স্বাক্ষরতার জন্য কাজ করা ১০৫ বছর বয়সি ভাগীরথী আম্মাও রয়েছেন।

জানা গিয়েছে, এদিন রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানি, দেবশ্রী চৌধুরীর উপস্থিতিতে সাহসী ও মহিয়সী ১৫ জন মহিলার হাতে ‘নারী শক্তি পুরস্কার’ তুলে দেওয়া হয়। এঁদের মধ্যে রয়েছেন, ভারতীয় বায়ুসেনার প্রথম ৩ মহিলা পাইলট- মোহনা জিতারওয়াল, অবনী চতুর্বেদী, ভাবনা কান্থ। এছাড়া ‘চন্ডীগড়ের মিরাক্যাল’ হিসাবে পরিচিত অ্যাথলিট ১০৪ বছর বয়সি মন কৌরকেও এদিন ‘নারী শক্তি’ সম্মান দেওয়া হয়। এই অ্যাথলিট আন্তর্জাতিক মঞ্চ থেকে ৩০টি পদক এনে দিয়েছিলেন ভারতের ঝুলিতে। আবার আদিবাসী মহিলাদের উন্নয়নে আজীবন অক্লান্ত পরিশ্রম করে এদিন ‘নারী শক্তি’ সম্মানে ভূষিত হন তেলেঙ্গানার পাদালা ভূদেবী। দেশে অটোমোবাইল প্রযুক্তির উন্নয়নের অন্যতম দিশারী তথা বিদেশের সঙ্গে অটোমোবাইল প্রযুক্তির প্রথম মউ স্বাক্ষরকারী রশ্মি উর্ধারগদিশীকেও এদিন ‘নারী শক্তি’ সম্মান পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি কোবিন্দ। আবার জম্মু-কাশ্মীরের সংস্কৃতি ও সৌধ পুনরুজ্জীবিত করার অন্যতম শরিক আরফা জান, ঝাড়খণ্ডের ‘লেডি টারজান’ তথা পরিবেশবিদ চামি মুর্মু, লাদাখের খাবার সারাদেশে তুলে ধরার অন্যতম দিশারী নিলজা ওয়াংমু, মাশুরুম চাষ বিস্তারের পথিকৃৎ তথা বিহারের ‘মাশরুম মহিলা’ বীণা দেবী, প্রকাশ্যে মলত্যাগের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার অন্যতম দিশারী কানপুরের কলাবতী দেবী, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত শিল্পী কৌশিকী চক্রবর্তীকেও এদিন নারী শক্তি পুরস্কার দেওয়া হয়।

এছাড়া যুগ্মভাবে ‘নারী শক্তি পুরস্কার’ পেয়েছেন- প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট জয়ী তাসি ও নুংশি মালিক এবং নারী ক্ষমতায়নের অন্যতম পথিকৃৎ ৯৬ বছরের কার্ত্যায়নী আম্মা ও ১০৬ বছরের ভাগীরথী আম্মা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment