রেশন দুর্নীতির অভিযোগ তুলে নবান্নকে পাঠানো রাজভবনের চিঠির কড়া জবাব দিল রাজ্য সরকার। শনিবার নবান্ন থেকে পাঠানো চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকড়’কে জানানো হয়েছে রেশন ব্যবস্থায় দুর্নীতি হয়েছে বলে আপনি যে অভিযোগ তুলেছেন তার সঙ্গে প্রকৃত ঘটনার কোনও মিল নেই। আপনার মন্তব্য দুর্ভাগ্যজনক ও তথ্য সমৃদ্ধ নয়।
নবান্ন সূত্রে পাঠানো ওই চিঠিতে লেখা হয়েছে, প্রায় ৯ কোটিরও বেশি মানুষকে রেশন পৌঁছে দিতে সক্ষম হয়েছে রাজ্য প্রশাসন। আগামী ৬ মাস প্রতি মাসে মাথাপিছু ৫ কিলোগ্রাম খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হবে।
সেই সঙ্গে চিঠিতে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে বরাদ্দ কোনও ধরনের খাদ্যশস্য এখনও রাজ্যে এসে পৌঁছায়নি। সাধারণ মানুষের কাছে রেশন পৌঁছতে যারা দুর্নীতি করেছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রেশন সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে ৩২ টি মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, রেশন ব্যবস্থায় কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, শনিবার একটি টুইট করে রেশন ব্যবস্থায় অনিয়ম হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর আগে নবান্নে চিঠি লিখে রেশনে দুর্নীতির অভিযোগ করেন রাজ্যপাল। টুইটে তিনি লেখেন, গণবন্টন ব্যবস্থায় অনিয়মের দরুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় পাওয়া খাদ্যশস্য থেকে বঞ্চিত হচ্ছেন গরিব মানুষ। এই নিয়ে মুখ্য সচিবের কাছে বিষয়টি জানতে চেয়েছি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার