দেশের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় আমরাই সেরা, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্বাস্থ্য ব্যবস্থায় আমরাই সেরা, সগর্বে নিজের ঢাক নিজেই পেটালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে রাজ্যে সাধারণ মানুষ রোজ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বৃহস্পতিবার নবান্ন সভা ঘরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে গত আট বছরে সরকারি হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালের অবস্থা ভালো বলেই সাধারণ মানুষ সেখানেই যাচ্ছেন।

করোনা মোকাবিলায় কেন্দ্র তো কিছুই দেয়নি।। শুধু থালা বাজালেই হয়ে গেল? এনআরএসে ১১০টি বেড বাড়ানো হয়েছে। ইসলামিয়া হাসপাতাল অধিগ্রহণ করছে রাজ্য সরকার। আমরি ঢাকুরিয়াও অধিগ্রহণ করার কথা। উপসর্গহীন রোগীদের জন্য আর ৩টি সেফ হোম। রাজ্য সরকার কত কিছু করেছে মানুষের জন্য।

যেখানে পরিকাঠামো নেই সেখানে না গেলেই হয়, এমনই আজব দাবি মুখ্যমন্ত্রীর। করো নাই মৃতদের দাহ নিয়ে রাজ্যের রোজ রীতিমতো অশান্তি হয়। যদিও মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের এক অদ্ভুত উপায় বাতলেছেন। তিনি বলে ফেলেছেন যে, বাড়িতেই শ্মশান তৈরি করতে!

এছাড়া রাজ্যে বর্তমানে আবাসন গুলোতেই বাড়ছে সংক্রমণ। তিনি সবাইকে সেদিকে নজর দিতেও বলেন। আগামী ৩০শে জুলাই পর্যন্ত তিনি নির্দেশিকা দিয়েছেন যে সরকারি অফিসে ৭০% কর্মী হাজিরার বদলে ৫০% কর্মী নিয়ে কাজ করতে হবে। ব্যাঙ্কে সপ্তাহে দুদিন ছুটি দেওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা করা হচ্ছে।

আরও অন্যান্য খবর