বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান রুখতে চূড়ান্ত তৎপর কলকাতা পুলিশ, নিয়ে আসা হলো জলকামান!

আজ ৮ই অক্টোবর, বিজেপি যুব মোর্চার বহু প্রতীক্ষিত নবান্ন অভিযান। যদিও গতকাল আচমকা বিজ্ঞপ্তি দিয়ে স্যানিটাইজেশনের কারণ দর্শিয়ে নবান্ন বৃহস্পতিবার ও শুক্রবার এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিজেপি যুব মোর্চার তরফে জানানো হয়েছিল যে তারা নবান্ন অভিযান করছেই। তাই সকাল থেকে চারিদিকেই উত্তেজক পরিস্থিতি। হাওড়া থেকে দুটি মিছিল যাবে নবান্নের উদ্দেশ্যে। গোটা হাওড়া চত্বরকে তাই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

এদিকে বুধবার রাত থেকেই দলে দলে বিভিন্ন জেলা থেকে বিজেপি সমর্থকরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দূরপাল্লার ট্রেন ধরে অনেকেই উত্তরবঙ্গ থেকে হাওড়ায় চলে এসেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তৎপরতা জারি রয়েছে। অন্যদিকে তাদের আটকাতে পুলিশ যথাযথ প্রস্তুতিও নিচ্ছে বলে দেখা যাচ্ছে।

হাওড়ার পাঁচটি পয়েন্টে আজকে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ সেগুলি হল হাওড়া ময়দান, কাজীপাড়া, সাঁতরাগাছি, মল্লিক ফটক ফোরশোর রোড। ইতিমধ্যে সেখানে র‍্যাফ, কমব্যাট ফোর্স এবং বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তৈরি রাখা হয়েছে জলকামান। এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে কোন রকম যানচলাচল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে! হেস্টিংস এর দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু থেকে ওঠার রাস্তাতে ব্যারিকেড রাখা হয়েছে। পুলিশ ট্রেনিং স্কুলের সামনে জলকামান রাখা রয়েছে।

যারা সাঁতরাগাছির দিক থেকে আসবেন তাদের জন্য বাঁশ ও অ্যালুমিনিয়াম দিয়ে ব্যারিকেড তৈরি করে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। বেলা গড়াতেই পজিশন নিচ্ছে সকলে।

অন্যদিকে হুগলির আরামবাগ, গুড়াপ, ধনিয়াখালি, চুঁচুড়া, পান্ডুয়া বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে নবান্নের দিকে রওনা দেন। তাদেরকে ডানকুনিতে আটকে দেওয়া হয় তার ফলে তারা সেখানেই রাস্তা অবরোধ শুরু করে। আধঘন্টা পরে তাদের লাঠিচার্জ করে পুলিশ।

কাল থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ডানকুনি, দিল্লি রোডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি যুব মোর্চার বক্তব্য, শুধু যুব মোর্চার শক্তিকেই এত ভয় পাচ্ছে সরকার যে নবান্ন বন্ধ রেখে শান্তি হচ্ছে না। চারিদিকে পুলিশ-সেনাবাহিনী-জলকামানের বহর দেখে বোঝাই যাচ্ছে তারা কতটা ভীত বিজেপির থেকে।

RELATED Articles

Leave a Comment