রাজ্যে দীপাবলিতে বাজি পোড়ানো যাবে দু’ঘণ্টার জন্য, পোড়াতে হবে শুধুমাত্র ‘গ্রিন’ বাজি, নির্দেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের

রাজ্যে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজিই পোড়ানো যাবে বলে নির্দেশ দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা, শুধুমাত্র দু’ঘণ্টাই বাজি পোড়ানো যাবে।

এদিকে ছট পুজোর দিনও বাজি পোড়ানো যাবে ওই দু’ঘণ্টাই, সকাল ৬টা থেকে ৮টা। অন্যদিকে, বড়দিন ও বর্ষবরণের দিন রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাতে সাড়ে ১২টা, এই ৩৫ মিনিট বাজি পোড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গত বছর কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই স্ময় করনাত প্রকোপ ছিল অত্যন্ত বেশি। হাসপাতালে ভর্তি ছিলেন অনেক রোগীই। বাজি পোড়ানোর ফলে দূষণের জেরে করোনা রোগীদের ভোগান্তি আরও বাড়ার সম্ভাবনা ছিল। এই কারণে আদালতের তরফে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই বছরও করোনাভাইরাস দুর্বল হয়নি। তাই রাজ্যে বাজি পোড়ানো যাতে নিষিদ্ধ হয়, এর জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার রায় এখনও দেয়নি কলকাতা হাইকোর্ট। এই রায়ের অপেক্ষায় এখন সাধারণ মানুষ।

চলতি বছর দুর্গাপুজো মিটতেই করোনা সংক্রমণ ফের বেড়েছে কিছুটা। উৎসবের মরশুমে মানুষের লাগামছাড়া হাবভাবের ফলে সংক্রমণ কিছুটা বেড়েছে বলেই মনে কছেন বিশেষজ্ঞরা। এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এখনই সাবধান না হলে পরিস্থিতি আরও গুরুতর আকার নেওয়ার সম্ভাবনা।

উল্লেখ্য, ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য ময়দানের বাজি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ বাজি বিক্রি করে সেরকম লাভ হচ্ছে না। ২০২০ সালেও বলা হয়েছিল, কালীপুজোয় বাজিও পোড়ানো যাবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল কোনও বাজি বিক্রিও করা যাবে না। রাজ্যজুড়ে বাজি নিষিদ্ধ করা হয়েছিল।

RELATED Articles