সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথমবার সামনে আসছেন শেহনাজ,নিজের প্রিয় সিডের উদ্দেশ্যে গেয়ে উঠবেন গান! ভিডিও দেখে চোখে জল সকলের

গত ২রা সেপ্টেম্বর বলিউডে ঘটেছিল আচমকাই ছন্দপতন। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। যে ঘটনা স্তব্ধ করে দিয়েছিল গোটা বলিউডকে।

তাঁর অকালমৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তাঁর প্রেমিকা শেহনাজ গিল। বিগ বস হাউসে শেহনাজের সিদ্ধার্থের প্রতি ভালোবাসা সকলেই নিজের চোখে দেখেছেন। সিডনাজ জুটির অগণিত ভক্ত রয়েছে গোটা পৃথিবী জুড়ে। সিদ্ধার্থের মৃত্যুর পর তাদের এই জুটি ভেঙে যাওয়ায় যথেষ্ট কষ্ট পাচ্ছেন তাদের ভক্তরা।

কিন্তু আজ সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে আসতে চলেছেন শেহনাজ গিল। শুক্রবার দুপুর বারোটা নাগাদ মুক্তি পাবে সিদ্ধার্থ শুক্লার উদ্দেশ্যে শেহনাজ গিল এর শ্রদ্ধার্ঘ্য, ‘তু ইয়াহি হ্যায়’।

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

আজ ইনস্টাগ্রামে এই মিউজিক ভিডিওর পোস্টার দিয়ে ক্যাপশনে একটি লাইন লিখেছেন শেহনাজ। বিগ বস হাউসে তিনি সিদ্ধার্থের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তু মেরা হে অর মেরা হি রহেগা’ যা প্রচুর ভাইরাল হয়েছিল সেই সময়। আজ ক্যাপশানে সিদ্ধার্থ শুক্লা উদ্দেশ্যে শুধুমাত্র তু মেরা হে কথাটি লিখেছেন শেহনাজ। বাকিটুকু আর শেষ করেননি তাই এখনও তিনি যে কতটা কষ্টে আছেন সে কথা বোঝাই যাচ্ছে। এই মিউজিক ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles