২৩ জুন থেকেই রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক বিশেষ কর্মসূচি! হঠাৎ কেন জারি হল ১৫ দিনের নির্দেশ? কী করতে হবে ছাত্রছাত্রীদের, জানুন বিস্তারিত!

রাজ্যের সমস্ত স্কুলের জন্য নতুন একটি নির্দেশ জারি হয়েছে শিক্ষা দফতরের তরফে। আগামী ১৫ দিন ধরে স্কুলগুলিতে বিশেষ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই জেলাস্কুল পরিদর্শকদের মাধ্যমে এই নির্দেশ বিভিন্ন জেলার স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সময়কে বিশেষভাবে পালন করা হবে। এই সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একাধিক শিক্ষামূলক ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলিকে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথাও জানানো হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা, বিশিষ্ট ব্যক্তিত্বের লেখা পাঠ এবং তাঁর ভাবনা ও অবদান নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও সমাজজীবনে তাঁর ভূমিকা সম্পর্কে জানার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

এর আগে একই ধরনের কর্মসূচি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরেও পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে স্কুল স্তরে নিয়ে আসা হয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, এর ফলে ছাত্রছাত্রীরা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবে।

আরও পড়ুনঃ বড়পর্দায় ফের উঠবে ‘দেশু’ ঝড়! ধ্বংসস্তূপের মাঝে চোখে চোখ, হাতে ব’ন্দুক! প্রকাশ্যে দেব-শুভশ্রীর ‘DESU 7’-এর চমকপ্রদ ফার্স্ট লুক, গল্প নিয়ে মিলল বড় ইঙ্গিতও? মুক্তি পাচ্ছে কবে?

উল্লেখ্য, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও তাঁর স্মৃতির উদ্দেশ্যে রাজ্যজুড়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর