রাজ্যের সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার মহুয়ার গন্ধ ভরা বাংলা মদ আনছে রাজ্য সরকার। মাত্র ২৮ টাকাতেই মিলবে ৩০০ মিলিলিটার দিশি মদের বোতল। ২০২০ সালে শীতকালে মহুয়া গন্ধযুক্ত বাংলা মদের পাউচ প্যাক আনার পরিকল্পনা ছিল রাজ্যের। কিন্তু এই নিয়ে হাইকোর্টে একটি মামলা হওয়ায় তা আর হয়নি। তবে এবার সেই মদ তৈরি শুরু হল। এবার আর পাউচ প্যাক নয়। ২৮ টাকার মদের বোতল আনতে চলেছে রাজ্য
বীরভূমের আহমেদপুরের এসকেডি নামে এক সংস্থা এই দিশি মদ তৈরি করছে বলে জানা গিয়েছে। ৭০ ডিগ্রির এই দিশি মদে অ্যালকোহলের পরিমাণ থাকবে ১৭.১ শতাংশ। জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদের নাম দেওয়া হয়েছে ‘মহুল’। মূলত চোলাই মদের ব্যবসা বন্ধ করার জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
বর্তমানে বাজারে, ‘জয়’, ‘উড়ান’, ‘পলাশ’ ইত্যাদি ব্র্যান্ডের ৬০ ডিগ্রির দিশি মদ পাওয়া যায়। এই মদ গুলির ৩০০ মিলিলিটার বোতলের দাম ৬০ টাকা। দিশি মদের দাম বেশী হওয়ার কারনে চোলাইয়ের বিক্রি বেশ বেড়েছে। কারন চোলাই পাওয়া যায় ২০-২৫ টাকায়। এই কারণে সস্তায় দিশি মদ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের তরফে।
এদিকে এক ধাক্কায় অনেকটাই দাম কমেছে বিলিতি মদের। আগামী ১৬ই নভেম্বর, মঙ্গলবার থেকেই নতুন দামে মিলবে বিলিতি মদ। রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসন আবগারি শুল্কের হার সংশোধন করেছে। আর এই কারণেই বিলিতি মদ ও বিয়ারের দাম কমবে। বর্তমানে যে দামে বিলিতি মদ বিক্রি হয়, তার ২৫ শতাংশ দাম কমবে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, নানান ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার বোতলে দাম কমতে পারে ১০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। শুল্ক কমানোর ফলে গ্রাহকদের জন্য খুশির খবর হলেও রাজ্যের রাজকোষে টান পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তবে অর্থ দফতরের মত অনুযায়ী, রাজ্যের রাজস্বে তেমন হেরফের হবে না, উল্টে রাজস্ব বাড়বে। কারণ, মদের দাম কমার ফলে গ্রাহকের সংখ্যা বাড়বে আর বিক্রিও ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!