সময়টা মাত্র ৯ বছর, আর তাতেই ঘটেছে এক আমূল পরিবর্তন। গোটা দেশের মধ্যে শোরগোল সৃষ্টি করেছে। আর হবে নাই বা কেন? মাত্র এই কটা দিনেই দেশের ধনীতমদের তালিকায় উঠে এলেন সংস্থার প্রধান। তিনি হলেন Nykaa-র প্রতিষ্ঠাতা সিইও ফাল্গুনী নায়ার।
উচ্চ পদস্থ ব্যাংকে চাকরি এবং ভালো মাইনের পদ ছেড়ে ব্যাবসা করার তাগিদে প্রতিষ্ঠা হলো নায়েকা।বর্তমানে সেই ব্র্যান্ড জনপ্রিয়তা তুঙ্গে। ভারতের ধনীতম সেল্ফ-মেড মহিলা ফাল্গুনী নায়ার। শেয়ার বাজারে তাঁর নেট ওয়ার্থ প্রায় ৪৮ হাজার কোটি টাকা।
এখানেই শেষ না,ভারতের ধনী তম ব্যক্তিদের মধ্যে তিনি ১৭ তম স্থানে আছেন। পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন ফাল্গুনী।আইআইএম আহমেদাবাদের কৃতী ছাত্রী তিনি। কোটাক মাহিন্দ্রায় বিনিয়োগ সংক্রান্ত প্রধান পদে চাকরি করেছেন তিনি।
২০১৭ সালের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান সেই সময়ে ব্যবসা দুই বছর ধরে পারিবারিক তহবিলের টাকায় চলেছিল। সেই পর্যায়ে আমি অর্থ সংগ্রহ করতে চাইনি। আগে ব্যবসায় একটা গতি আসুক, সেটাই চেয়েছিলাম,’ পাশাপাশি তিনি জানান ‘মোটামুটি পুরো অপারেশানস চলতে শুরু করল। তারপরেই আমরা বাইরের বিনিয়োগকারী খুঁজতে শুরু করি। সেটা আমাদের পক্ষে কিছুটা সহজ ছিল। কারণ আমার স্বামী এবং আমি দুজনেই ব্যাঙ্কার ছিলাম।’
দীর্ঘদিন পরে ২০২০ সালের পরে লাভ শুরু করে সংস্থাটি।শুরুতে মাত্র তিনজন বিনিয়োগকারী সংস্থা এগিয়ে আসেন।২০২০ সালে ৬১.৯ কোটি টাকার মুনাফা করে Nykaa। এই মুহূর্তে Nykaa ব্রান্ডের অর্ধেক মালিকানা দায়িত্ব আছেন ফাল্গুনী।বর্তমানে নেট ওয়ার্থ প্রায় ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৮ হাজার কোটি টাকারও বেশি।ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স সূত্র জানিয়েছে এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী মহিলা বিলিয়নেয়ার হয়ে উঠেছেন।





