আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা

আজ সকাল থেকেই আকাশ ছিল বেশ মেঘলা। বেলা বাড়তে কলকাতায় রোদ উঠলেও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে আজ থেকেই কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও চলতি সপ্তাহেই গোটা রাজ্যেই বৃষ্টি নামবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে যেমন একটি বিপরীত ঘূর্ণাবর্ত আছে, তেমনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি নামবে এবং বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। এদিন সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর