ফের ঘনাচ্ছে নিম্নচাপ, রবিতে‌ই ‘কামব্যাক’ বৃষ্টির! দুর্গাপুজোর সময়ও কী প্রবল বর্ষণে ভাসবে বাংলা?

আবার নিম্নচাপ তৈরির আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাই পশ্চিমবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। পুজোর আগে আগেই এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তারা। ফলে পুজোর মধ্যেও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে। তবে আপাতত ভারী বৃষ্টি কোনওরকম সম্ভাবনা নেই রাজ্যে।

বৃষ্টি হতে পারে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ নাগাদ। ফলে পুজোর কদিনে দেখা যেতে পারে বৃষ্টির ছবি। এমনটাই মনে করছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। নতুন করে নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন উত্তর আন্দামান সাগরে শনিবার তৈরি হতে পারে একটি ঘটনা। আগামী সোমবার এই ঘূর্ণাবর্তটি পরিণত হতে পারে নিম্নচাপে। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে প্রবল।

আগামী রবিবার ও সোমবার এই নতুন নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ হাওড়া, হুগলী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূল অঞ্চলের জেলাগুলিতে তুলনামূলক ভাবে একটু বেশি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টি পূর্বাভাস নেই কোনও জেলাতেই।

কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বৃদ্ধি পাবে অনেকটাই। আপাতত আকাশ থাকবে পরিষ্কার, বেলার দিকে রোদ হবে তীক্ষ্ণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় হবে আর্দ্রতাজনিত সমস্যাও। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের গড় পরিমাণ থাকবে ৬৫ শতাংশ।

দক্ষিণবঙ্গের মতো তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলির। ক্রমশ অস্বস্তি বাড়বে গরমের জন্য। আগামী ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা এরকম আবহাওয়ায় দেখা যাবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল সহ প্রত্যেকটি জেলাতেই। উত্তরবঙ্গে জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles