আর জি কর হাসপাতালে (R G Kar hospital) তরুণী চিকিৎসককে ধর্ষ’ণ এবং খু’নের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলা। গত এক মাসের বেশি সময়ে গোটা রাজ্য দেখেছে প্রতিবাদ আন্দোলনে নানা ছবি। প্রতিবাদ আন্দোলনে এক হয়ে গিয়েছিল কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohunbagan) এবং মহামেডান (Mohammedan)। ডুরান্ড কাপের ডার্বির বাতিল হওয়ায় প্রতিবাদের আঁচ বেড়ে গিয়েছিল কয়েক গুণ। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা খেলার নির্ধারিত সময়ে প্রতিবাদ জানাতে গিয়ে পৌঁছন যুবভারতী স্টেডিয়ামে। তাদের সঙ্গে যোগ দেন মহামেডান সমর্থকরাও।
সেদিন প্রতিবাদের আন্দোলনে চার ঘন্টার বেশী সময়ের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল বাইপাস। মাঠের শত্রুদের মিলিয়ে দিয়েছিল সমাজে ঘটা এক নিকৃষ্ট ঘটনা। বিচারের দাবীতে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ‘চিরশত্রু’ সমর্থকরা। সেদিন এক অনন্য ছবির সাক্ষী থেকে ছিল কলকাতা।
সেদিন প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল বাইপাসে। তিন প্রধানের সমর্থকরা আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে হাতে হাত মিলিয়ে ন্যায়বিচার চেয়ে গর্জে উঠেছিলেন। কলকাতা সাক্ষী থেকে ছিল সেই ছবির। আজকের এক অনন্য ছবির দেখতে চলেছে কলকাতা সহ গোটা রাজ্যের মানুষ। আজ তিলোত্তমার জন্য ফের রাস্তায় নামছে ইস্টবেঙ্গলের সমর্থকরা। তারা যা পরিকল্পনা করেছে তাতে আজ ইতিহাস সৃষ্টি হবে কলকাতার বুকে।
দলের জন্য স্টেডিয়াম চিৎকারে ভরিয়ে তোলেন তারা। তাদের চিৎকারে ভয় পেয়ে অনেক সময় ম্যাচ হেরে যায় বিপক্ষের দল। বর্তমান পরিস্থিতিতে সমাজে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনার বিচার চেয়ে চিৎকার করতে আজ পথে নামছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ইস্টবেঙ্গল আল্ট্রান্স গ্রুপ থেকে আজ একটি কর্মসূচি পালন করার কথা ঘোষণা করা হয়েছে। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমে এই কর্মসূচি পালন করবেন তারা।
আজ, শুক্রবার এক ঐতিহাসিক মিছিল করতে চলেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও বেশ কিছু প্রতিবাদী গোষ্ঠী। তারা সবাই মিলে আজ একটি রিলে মশাল মিছিল কর্মসূচি আয়োজন করেছেন। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত দীর্ঘ পথে এক একটি গোষ্ঠী মশাল হাতে মিছিল করবে। এক একটি পয়েন্টে একটি গোষ্ঠী মশাল হস্তান্তর করবে আরেকটি গোষ্ঠীকে। কর্মসূচি শুরু হবে আজ বিকেল চারটের সময় হাইল্যান্ড পার্ক থেকে। শেষ হবে শ্যামবাজার মোড়ে। এরকম মিছিল কলকাতার এর আগে দেখেনি। আজ ইতিহাস সৃষ্টি হতে চলেছে কলকাতায়।





