রূপে ছিল তার আভিজাত্যের ছোঁয়া, সুন্দর মুখশ্রী এবং সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে এখনো দর্শকদের মনে জায়গা করে রয়েছেন অভিনেত্রী অনুরাধা রায়। ৯০ দশকের সিনেপ্রেমীরা আজকেও মনে রেখেছেন। কিন্তু রুপোলি পর্দায় আসার ইচ্ছে তার ছিল না। ভাবেননি কখন এই গ্ল্যামার দুনিয়ায় বিচরণ করতে চাননি। কিন্তু যা হয় তা ভালোর জন্যই হয় কথাটি হয়তো এক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে।
মঞ্জুবিকাশ বসু ও প্রভা বসুর কন্যা হলেন অনুরাধা। মা বাবা ছিলেন নাচ-গান-সংস্কৃতি দুনিয়ার মানুষ ফলে সেই আবহেই বড় হন অনুরাধা। ১৯৭৬ সালে বিয়ে করেন অভিনেতা দেবরাজ রায়কে। দেবরাজ রাজ তখন ছিলেন দারুন জনপ্রিয়। আকাশবাণী থেকে দূরদর্শনের জন্য সংবাদ পাঠ করতেন তিনি। তার কন্ঠস্বরে মুগ্ধ ছিল আপামর জনতা। প্রতিদ্বন্দ্বী, রাজা, কলকাতা ৭১ প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
স্বামী দেবরাজ রায়ের বাবা অর্থাৎ অনুরাধা রায়েয় শ্বশুর ছিলেন নামকরা নাট্যকার ও সাহিত্যিক তরুণ রায়। তাঁর নাট্যদলে প্রায় ২৫ বছর নানান চরিত্রে অভিনয় করেছেন তিনি। মূলত তরুণ রায়ের অনুরোধেই সিনেমা জগতে প্রবেশ করেন পুত্রবধূ অনুরাধা রায়। ১৯৮৮ সালে ‘করোটি’ সিনেমার নায়ক ছিলেন দেবরাজ রায়। সেই সিনেমার পরিচালক অজয় বন্দোপাধ্যায় নায়িকা হিসেবে অনুরাধা রায়কে নির্বাচিত করলে রাজি হতে চাননি। অজয়বাবু যান তরুণ রায়ের কাছে। তরুণ রায়ের কথাতেই স্টুডিওতে পা রাখেন অনুরাধা।
সেই শুরু। প্রথমে ‘দেবরাজে বউ’ নামে পরিচিত মিললেও একের পর এক জনপ্রিয় ছবি করে নিজের নামের পরিচিত গড়ে তোলেন। ‘রাজা বাদশা’, ‘ইন্দ্রজিৎ’, ‘মান সন্মান’, ‘মায়ার বাঁধন’, ‘চৌধুরী পরিবার’, ‘বিয়ের ফুল’ প্রভৃতি সিনেমা আজও দর্শকদের মনে অমলিন হয়ে আছে।সময়ের সাথে নায়িকা থেকে সরে ক্রমে মা,বউদি, শ্বাশুরীর চরিত্রে।সব চরিত্রকেই সাবলীল ভাবে ফুটিয়ে তুলতেন তিনি ফলে জনপ্রিয়তা কমেনি তার।
চলচ্চিত্র ছাড়াও অভিনয় করেছেন ধারাবাহিকে। দাপিয়ে কাজ করেছেন টেলিভিশনের দুনিয়ায়। ‘তদন্ত চলছে’, ‘চরিত্রহীন’, ‘বিউটি পার্লার’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘প্রতিবিম্ব’, ‘গানের ওপারে’ প্রভৃতি তার অভিনয় করা জনপ্রিয় ধারাবাহিক। ‘বকুল কথা’ ধারাবাহিকে তাঁর দিদুনের চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। অনুরাধা রায় আরো অসংখ্য ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে টেলিভিশনের দর্শকদের মনজয় করেছেন। বর্তমানে ‘চিনি’ ধারাবাহিকে কাজ করছেন তিনি।
একটা সময় দেবরাজ রায় কাজ করা কমিয়ে দিলে বোধিসত্ত্ব মজুমদারের সাথে অনুরাধা রায়েয় জুটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ছোটপর্দা থেকে বড়পর্দায় নিয়মিত জুটি বাঁধতে থাকেন তারা। তাদের জুটি নিয়ে গসিপ হয়েছে স্টুডিও পাড়ায়। তারা অবশ্য তাতে কান না দিয়ে জুটি বেঁধে কাজ করতে থাকেন। ২০১৭ সালে মাইল্ড ব্রেন স্ট্রোক হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান দেবরাজ বাবু। স্বামীর দেখভাল করেও অভিনয় জগৎ থেকে বিরতি নেননি অনুরাধা। এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন সিনেমা, সিরায়ালে। সংসার ও কেরিয়ার দুই দিকই সমান তালে বজায় রেখেছেন। কাজের মধ্যেই যেন খুঁজে পান তার বেঁচে থাকার শক্তি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার