নিম্নচাপের আশঙ্কা ঘনাচ্ছে বঙ্গোপসাগরে! শীঘ্রই ফের বদলে যেতে পারে বঙ্গের আবহাওয়া, ফের কী প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা?

বৃষ্টির ঝোড়ো ইনিংস শেষ হয়েছে বেশ কিছুদিন অতিক্রান্ত। তারপর আর সেভাবে দেখা মেলেনি বৃষ্টির। স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, সঙ্গে তীক্ষ্ণ রোদ। আর্দ্রতাজনিত সমস্যার জেরে নাজেহাল সাধারণ মানুষ। স্বস্তির জন্য আবার সেই বৃষ্টির জন্যই অপেক্ষা করছে আমজনতা। কবে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তার আশাতেই অপেক্ষারত সাধারণ মানুষ।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তার যেরে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হলেও হতে পারে। মৎস্যজীবীদের জন্য এখনও সতর্কবার্তা জারি করা হয়নি। আজ, বুধবারের পর থেকে আবহাওয়ার বদল দেখা দিতে পারে। বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের মানুষ যখন বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষারত। ওদিকে উত্তরবঙ্গের চিত্র পুরোটাই উল্টো। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সর্বত্র। ৫-৬ টি জেলাতেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। দার্জিলিং সহ উঁচু পার্বত্য অঞ্চলে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

কলকাতায় আজ, বুধবার সারাদিন রোদ ঝলমলে আকাশ থাকবে। সাময়িক ভাবে আংশিক মেঘলা আকাশ হতে পারে। সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রোদের চড়া ভাব ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬২ থেকে ৯২ শতাংশ।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর