চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা বাংলা, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা, কবে কোথায় হবে তুমুল বৃষ্টি?

বঙ্গোপসাগরে তৈরি হবার নিম্নচাপের জেরে আজ, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। তাদের তরফ থেকে আরো জানানো হয়েছে যে সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে একাধিক জেলায়। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হবে বৃষ্টি। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

নিম্নচাপের জেরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি এবং পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার থেকে শুক্রবার অবধি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে।

সোমবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং কালিম্পং ,জলপাইগুড়ি সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য অঞ্চল গুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার থেকে শুক্রবার অতি উত্তরবঙ্গের সব জেলাতেই টানা বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, রবিবার কলকাতার আকাশে কখনো রোদ দেখা যাবে কখনও দেখা যাবে মেঘ। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ শতাংশ।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles