জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যায় যে রাইয়ের প্রেগনেন্সি রিপোর্ট পজেটিভ আসার পর থেকেই অনির্বাণ রাইকে ক্রমাগত ভুল বুঝেছে এবং তার চরিত্র নিয়ে নানান রকম নোংরা সন্দেহ করেছে। রাই বারংবার নিজের কথা বলতে চেয়েছে কিন্তু অনির্বাণ কিছু শুনতে চায়নি।
অনির্বাণ আসলে রাইকে রাইয়ের বলা কথাকে বিশ্বাস করতে চায়নি, নিজের বিশ্বাসেই সে স্থির ছিল। তাই সে বারবার রাইয়ের কাছ থেকে জানতে চেয়েছে রাইয়ের সন্তানের বাবা কে? রাই অনির্বাণকে কোন কৈফিয়ত না দিয়ে অন্য ডাক্তার দেখিয়েছে আর তখন ধরা পড়ে রাইয়ের ওভারিতে ক্যান্সার হয়েছে।
এরপর রাই নিজের বোন ও বউমনির সাহায্যে হাসপাতালে ভর্তি হয় এবং অপারেশন করে। রাই যেদিন অপারেশন করে সেই দিন অনির্বাণ রাইয়ের বাড়িতে গিয়ে আবার উল্টোপাল্টা কথা বলতে থাকে যাতে রাইয়ের মা ও দাদা রাইকে নিয়ে ভুলভাল ভাবতে থাকে। সত্যি যাচাই করবার জন্য রাইয়ের মা হাসপাতালে এসে সত্যিটা জানতে পারলে তার মাথায় আকাশ ভেঙে পড়ে।
অন্যদিকে শৌর্য্যকে ফোন করে বারবার কুরুচিকর আক্রমণ করায় সহ্যের বাঁধ ভেঙে যায় শৌর্য্যের আর সে রাইয়ের একটা জটিল অপারেশন হচ্ছে আর তিন চারটে চারজন মিলে তার অপারেশন করছে সেটা জানিয়ে দেয়। এরপর অনির্বাণ বুঝতে পারে রাইয়ের বড় কিছু একটা হয়েছে তাই সে নিজের ভুল বুঝতে পেরে হাসপাতালে আসে কিন্তু স্রোত তাকে ভালো মতো কথা শোনায়।
ধারাবাহিকের নতুন প্রোমো দিয়েছে যেখানে দেখা যাচ্ছে অপারেশনের পর হুইলচেয়ারে করে বাড়ি ফিরছে রাই। অনি তখন রাইকে বলে তুমি আমার সাথে ফিরে যাবে। রাই তখন অনির প্রস্তাব মুখের ওপর নাকচ করে বলে এইবার থেকে আমার জীবনের যাবতীয় সিদ্ধান্ত আমি নিজে নেব। রাইয়ের চরিত্রের এই দৃঢ়তা দেখে মুগ্ধ হয়ে যান দর্শক।






