‘খেলা হবে’ নিম্নচাপের! বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই জেলাগুলি! জেনে নিন আপডেট!

আজ, সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এরকমটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। সোমবার থেকে বুধবার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। আজ সকাল থেকেই মূলত পরিবর্তন দেখা যাবে আবহাওয়ার এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টিপাত। কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে আগেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত নিয়মিতভাবে হয়েই চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বাড়ি বৃষ্টি পাতে সম্ভাবনা থাকছে। এই দুই জেলার পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের সূত্র মারফত জানা যাচ্ছে যে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ক্রমেই তৈরি হয়েছে গভীর নিম্নচাপে। এই সময় দীঘা থেকে সেই নিম্নচাপ ৩৫০ কিলোমিটার দূর এবং উড়িষ্যার পুরী থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এই নিম্নচাপের প্রভাবেই সোমবার থেকে বুধবার বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে‌। বাদ যাবে না রাজধানী কলকাতাও।

নিম্নচাপের জেরে কলকাতাতেও সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার আকাশে কখনো রোদ কখনো মেঘ এই পরিস্থিতি লক্ষ করা যাবে সারাদিন ধরে। কলকাতায় সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আজ সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ থাকবে সর্বোচ্চ ৭৭ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত সমস্যা দেখা যাবে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles