আজ উল্টো রথ উপলক্ষে রাজ্যজুড়ে দেখা দিতে পারে বর্ষার ভয়াল রূপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ থেকে টানা কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে কিছু এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত।
▪️ দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে শুরু করে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া—এই জেলাগুলিতে আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সেই সঙ্গে কিছু অঞ্চলে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
▪️ কলকাতার আবহাওয়া:
রাজ্যের রাজধানী শহর কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। শহরের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, আর্দ্রতা-জনিত অস্বস্তিও থাকবে তুঙ্গে।
▪️ উত্তরবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙের মতো পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুনঃ আর মাত্র ২ দিন! ৭টি রাশির জীবনে সৌভাগ্যের দরজা খুলে দিচ্ছে সূর্যের নক্ষত্র পরিবর্তন, যা ছোঁবেন তা–ই হবে সোনা!
হাওয়া অফিসের মতে, আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই বর্ষার মরসুমে, রাজ্যবাসীকে যথাসম্ভব সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা জরুরি।





