অণ্ডকোষে জীবন, ফিরে পেয়েই বন্ধুর স্ত্রী টুনটুনির সঙ্গে সম্পর্ক! হাতেনাতে ধরা পড়ল জহির

নারায়ণগঞ্জে ঘটল এমন এক চমকপ্রদ ঘটনা, যা হার মানাবে সিনেমাকেও। শৈশবের দুই বন্ধু—আলাউদ্দিন ও জহির—ছিলেন একে অপরের ছায়াসঙ্গী। একসময় জহিরের অণ্ডকোষে ধরা পড়ে গুরুতর টিউমার। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করলে মৃত্যুর আশঙ্কা প্রবল। এই অবস্থায় এগিয়ে আসেন আলাউদ্দিন। নিজের একটি অণ্ডকোষ দান করে বন্ধুর প্রাণ বাঁচান তিনি।

বন্ধুর এমন আত্মত্যাগের পর সুস্থ হন জহির। কিন্তু এরপর যা ঘটল, তা যেন এক নিষ্ঠুর প্রতিদান!
জীবন ফিরে পাওয়ার কিছুদিন পরই জহির আলাউদ্দিনের স্ত্রী উম্মে সাহেদীনা ওরফে ‘টুনটুনি’-র সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন।

স্বামী আলাউদ্দিন প্রথমে স্ত্রীকে সন্দেহ করলেও, একদিন হাতেনাতে ধরেই ফেলেন তাঁদের দু’জনকে আপত্তিকর অবস্থায়।

আঘাত পেয়ে আলাউদ্দিন বলেন, “যার জন্য নিজের পুরুষত্বের অর্ধেক ত্যাগ করলাম, সে-ই আমার ঘর ভাঙলো! এটা শুধু প্রতারণা নয়, এক নিষ্ঠুর ঠাট্টা!”

এই ঘটনার পর আলাউদ্দিন আইনি পদক্ষেপ নিতে চলেছেন জহির ও টুনটুনির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, এখানে শুধু পরকীয়া নয়, অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন আইনের অপব্যবহারও হয়েছে।

এ নিয়ে আলোড়ন ছড়িয়েছে এলাকাজুড়ে। টুনটুনির প্রতিবেশীরা বলেন, “বউ আপা স্মার্ট ছিলেন ঠিকই, কিন্তু এমনটা করবেন ভাবিনি!”

আইন বিশেষজ্ঞদের মতে, বিষয়টি গড়াতে পারে জটিল আইনি পর্যায়ে, কারণ এখানে বিশ্বাসভঙ্গের সঙ্গে জড়িয়ে আছে চিকিৎসাগত নীতির প্রশ্নও।

আরও পড়ুনঃ South Calcutta law college : ভোররাতে কসবার ল কলেজে হাজির ‘এম’! রক্ষী-সহ অভিযুক্তদের নিয়ে পাঁচ ঘণ্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের!

আলাউদ্দিনের শেষ কথা—“ভালোবাসা ও বন্ধুত্বে অন্ধ ভরসার মূল্য যেন কেউ এমন নিষ্ঠুরভাবে না চোকায়!” এই ঘটনাই প্রমাণ করে, জীবন কখনও কখনও গল্পকেও হার মানায়

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles