গরমকালে ঠান্ডা পানীয় খেতে সকলেই ভালবাসে তবে যারা উচ্চমার্গের মানুষ তারা আবার সাধারণ শীতল পানীয়তে মন ভরাতে পারেন না। তাদের জন্য চাই ঠান্ডা ঠান্ডা অ্যালকোহল অর্থাৎ চিলড্ বিয়ার।
তাই রাজ্যবাসী মনের সুখে গত দু’মাস ধরে বিয়ার খেয়ে চলেছে আর রাজ্যের কোষাগার ভরে উঠছে টাকায়। এমনও হয়েছে যে দিনে কুড়ি লক্ষ বাক্স করে বিয়ার বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে। আবগারি দপ্তর থেকে জানানো হচ্ছে যে গত চার বছরে বিয়ার বিক্রি করে এত টাকা আসেনি কোষাগারে।
এর আগে আমরা মোটামুটি জানিয়েছে সাধারণত দিনে দশ লক্ষ বাক্স করে বিক্রি হয় বিয়ার তবে এবার সেটা ছাপিয়ে গেছে। শুধু গত দু’মাসে বিয়ার বিক্রি করে রাজ্যের আয় হয়েছে 400 কোটি টাকারও বেশি।
সম্প্রতি রাজ্যে বিয়ারের সংকট দেখা দিয়েছিল কিন্তু বর্তমানে তা অনেকটাই মিটে গেছে। অত্যধিক গরমের জন্য বিয়ারের এত চাহিদা বলে মনে করছেন আবগারি দপ্তর এর আধিকারিকরা।২০২২-২৩ আর্থিক বর্ষের শুরুতেই বিপুল রোজগারের পথে রাজ্য আবগারি দফতর। গত বছর বিদেশি ও দেশি মদ বিক্রিতে ১ নম্বরে ছিল। এই হারে বিয়ার বিক্রি হতে থাকলে বিয়ার বিক্রি পুরো অর্থবর্ষ জুড়ে বিপুল আয়ের পথ দেখাবে রাজ্যক, তেমনটাই আশা আবগারি দফতরের।






