বাংলার মুকুটে নয়া পালক! অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন বঙ্গতনয়া পিয়ালি

বাংলার মেয়ের বিশ্বজয়। কৃত্রিম অক্সিজেন সাপোর্ট ছাড়াই এভারেস্ট জয় করলেন বাংলার পিয়ালি বসাক। এই নিয়ে দ্বিতীয়বার এভারেস্টে পা রাখলেন তিনি। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত পর্বতারোহীরা। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন বঙ্গতনয়াকে।

চন্দননগরের কাঁটাপুকুরের মেয়ে পিয়ালি। আর্থিক সমস্যা বারবার তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়ালেও কখনই মাথানত করে হার মেনে নেন পিয়ালি। সমস্ত বাঁধা অতিক্রম করে, আর্থিক সংকটকে তুচ্ছ প্রমাণ করে চলতি মাসেই এভারেস্টের বেস ক্যাম্প থেকে ক্যাম্প ১-এর উদ্দেশে রওনা দেন তিনি।

আজ, রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় স্বপ্নপূরণ হয় তাঁর। অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন পিয়ালির। আপাতত ক্যাম্প ফোরে ফিরছেন তিনি। সামান্য বিশ্রামের পর অক্সিজেন ছাড়াই লোৎসে জয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা পিয়ালির।

শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এখন বঙ্গ তনয়া। অক্সিজেন ছাড়া পিয়ালির এভারেস্ট জয়ের বিষয়টি ভাবতেই পারছেন না পর্বতারোহী বসন্ত সিংহ রায়। তিনি বলেন, “আমি ভাবতেই পারছি না এটা সম্ভব। একজন ভারতীয় মহিলা পর্বতারোহী যা করেছেন, তা অসাধ্য সাধন ছাড়া কিছুই নয়”।

কোনওদিনই চেনা স্রোতে গা ভাসান নি পিয়ালি। অঙ্ক নিয়ে স্নাতক পাশ করেছেন তিনি। একদিকে, যখন তাঁর বন্ধুবান্ধবরা রোজগারের তাগিদে ইঁদুরদৌড়ে সামিল হলেন, সেই সময় পিয়ালির মন কাড়ে পাহাড়। পাহাড়ের টানেই তিনি নাম লেখান ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে’।  

বাংলার মুকুটে নয়া পালক! অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন বঙ্গতনয়া পিয়ালি

এরপর আর ফিরে তাকাতে হয়নি পিয়ালিকে। ২০১৮ সালে মানাসলু শৃঙ্গে পা রেখে প্রথম ইতিহাস গড়েন তিনি। এই মানাসলু পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ। এরপর পিয়ালির লক্ষ্য ছিল সপ্তম উচ্চতম শৃঙ্গ জয় করার। সেই প্রথম কোনও ভারতীয় পর্বতারোহী অক্সিজেন ছাড়া নেপালের ৮,১৬৭ মিটার উচ্চতার ধৌলাগিরি জয় করেচন। আর এবার অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করলেন পিয়ালি।

RELATED Articles