বর্ষবরণের রাতে শীতের অপেক্ষার অবসান! নতুন বছরে আবহাওয়ার বদল! জানুন বিস্তারিত আপডেট

রাত পোহালেই নতুন বছর। গোটা বিশ্ববর্ষবরণের (New Year) আনন্দে মেতে উঠেছে। তবে ডিসেম্বর জুড়ে কলকাতার (Kolkata) তাপমাত্রা সেইভাবে কমেনি। নিম্নচাপ (Low Pressure) এবং পশ্চিমী ঝঞ্ঝার (Western Storm) প্রভাবে শীতের আমেজ অধরা থেকেছে। তবে নতুন বছরের শুরুতে কলকাতা এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১লা জানুয়ারি থেকেই কলকাতায় পারদ পতন শুরু হবে। জানুয়ারির শুরুতেই ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। যদিও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই, তবে ঠান্ডার কিছুটা আমেজ পাওয়া যাবে। ফলে বছরের প্রথম মাসেই শীতের হালকা উপস্থিতি উপভোগ করতে পারবেন মানুষ।

আজ, ৩১ ডিসেম্বর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবছর শীতের আগমন দেরিতে হয়েছে। বর্ষবরণের রাতেও কলকাতার আবহাওয়া থাকবে তুলনামূলক উষ্ণ। উৎসবের রাতে শীতের অভাব অনুভূত হলেও আনন্দে ভাটা পড়বে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

আরও পড়ুনঃ ২০২৫ সালে বৃহস্পতির রাশি পরিবর্তন, তিনটি রাশির জন্য শুভ সংবাদ!

উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই রকম শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়ায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। সব মিলিয়ে বছরের শেষ দিনে আবহাওয়া শুষ্ক হলেও নতুন বছরের শুরুতে ঠান্ডার আমেজ ফেরার আশা জাগছে

RELATED Articles