স্ত্রীয়ের পরকীয়ায় বাধা, নিমতায় প্রেমিকদের দিয়ে বেধরক পেটাল স্বামীকে!

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকদের ডেকে এনে স্বামীকে মারধোর করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা থানার অন্তর্গত প্রতাপগড় এলাকায়। লক্ষ্মণ বিশ্বাস নিমতার প্রতাপগড়ের বাসিন্দা। চাকরি সূত্রে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে শেফের কাজ করেন তিনি। ১০ বছর আগে তাঁর সঙ্গে বিয়ে হয় উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা মণীষার। তাদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মনীষার ব্যবহারে সন্দেহ হয় লক্ষণ বাবুর। এরপরই দেশে ফিরে এসে তিনি স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। এর পরেই তাদের মধ্যে শুরু হয় ব্যাপক অশান্তি। গতকাল তা চরমে পৌঁছয় । অভিযোগ, এরপরই প্রেমিকদের ফোন করে ডেকে আনেন মনীষা এবং তাদের ডেকে এনে ব্যাপক মারধর করেন স্বামীকে।

শুধু মারধর নয় ,অভিযোগ শ্বাসরোধ করেও খুনের চেষ্টা করা হয় লক্ষণবাবুকে। এছাড়া চিৎকার চেঁচামেচি শুনে ছেলেকে বাঁচাতে এলে লক্ষণ বাবুর মাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মণ বিশ্বাস।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment