শুভেন্দু হুঙ্কারে দল ভাঙছে কংগ্রেসের! বিজেপির পথে আব্দুল মান্নান

আজকেই তৃণমূলের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ত্যাগ করেছেন রাজিব বন্দ্যোপাধ্যায়। আর পিছনে মূল মাথা হিসেবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নামে।

আর এবার বঙ্গ রাজনীতিতে নতুন গুঞ্জন বিজেপির পথে শুভেন্দুর হাত ধরে পা বাড়াচ্ছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।

প্রসঙ্গত, বিধানসভায় কংগ্রেসের আব্দুল মান্নান এর সঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারীর এই সাক্ষাতের পরই শুরু হয় জল্পনা। আব্দুল মান্নানের ঘরে ঢুকেই তাঁকে প্রণাম করেন শুভেন্দু। তবে সম্পূর্ণভাবে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান তিনি । কঠোরভাবে আপত্তি জানান ছবি তোলায়।

রাজিব ব্যানার্জি কি বিজেপিতে যোগদান করবেন এই আশঙ্কার মাঝেই শুভেন্দু-আব্দুল সাক্ষাতেও সিঁদুরে মেঘ দেখছে বাংলার রাজনৈতিক বিশ্লেষকেরা। শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ নাকি রুদ্ধদ্বার বৈঠক‌ও করেন আব্দুল মান্নান।

তবে বঙ্গ রাজনীতির দুঁদে এই দুই নেতা জানিয়েছেন এটা নিহাত‌ই সৌজন্য সাক্ষাৎ।
তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগের দিন আব্দুল-এর সঙ্গে শুভেন্দুর বৈঠকের যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক তা বলা বাহুল্য।

RELATED Articles