শীতবিলাসীদের জন্য সুখবর! বৃষ্টির আর আশঙ্কা নেই, রোদ উঠলেই পড়বে জাঁকিয়ে শীত, কম্বল-সোয়েটার বের করেছেন তো?

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গতকাল, বৃহস্পতিবার গোটা দিন বৃষ্টি হয়েছে বাংলায়। আজ, শুক্রবারও মেঘলা আকাশ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পড়ে গেলেও শীতের দেখা নেই বঙ্গে। তবে এবার বঙ্গবাসীর জন্য এল সুখবর। সপ্তাহান্তেই বাংলায় ফিরছে শীত।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সকালের দিক্লে হালকা কুয়াশা থাকবে তবে বৃষ্টির আর আশঙ্কা নেই। এদিন বিকেল থেকেই উত্তর-পশ্চিম বাতাস বইতে শুরু করবে। উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। এর জেরে আগামী সপ্তাহ থেকেই ভরপুর শীত পাবেন বঙ্গবাসী।  

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিনদিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি। কলকাতায় ফিরবে শীতের আমেজ। তবে এদিনও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পারবত্য জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনাও হয়েছে বলে জানা যাচ্ছে।

আজ, শুক্রবার সকালে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। ডুয়ার্স ঢেকেছে ঘন কুয়াশায়। শীতল বাতাস বইছে। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক, কুয়াশার প্রায় দেখাই যাচ্ছে না। কুয়াশার ঘনত্ব বেশ বেশি। ফলে সামান্য দূরে থাকা কোনও বস্তুকেও খালি চোখে দেখা যাচ্ছে না এর জেরে গাড়ির চালকদের বেশ সমস্যা হচ্ছে। ডুয়ার্সে তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গতকাল। বৃহস্পতিবার হালকা বৃষ্টির পর সন্ধ্যা থেকেই ডুয়ার্সে কুয়াশা দেখা দিয়েছে।  ।

শুধুমাত্র বাংলাই নয়, দেশের বিভিন্ন রাজ্যেই তাপমাত্রা নামবে। আগামী দুদিনে উত্তর-পশ্চিম ভারতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। আগামী দুদিন বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সর্তকতা দিল হাওয়া অফিস। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানেও থাকবে কুয়াশা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles