উত্তর-দক্ষিণে আবহাওয়ার বদল! শীতের বিদায়ের মাঝেই বৃষ্টির ইঙ্গিত! কি বলছে আবহাওয়া দপ্তর?

বছরের শুরুতেই শীতের আমেজ উপভোগ করেছিল রাজ্যবাসী। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রার ওঠানামা নিয়ে শুরু হয়েছে চর্চা। হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার দাপট এখনো টিকে থাকলেও শীত কি বিদায় নিচ্ছে? এর মাঝেই কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগ্রহের কেন্দ্রে রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার দাপট বজায় থাকলেও ধীরে ধীরে শীতের আমেজ ফিকে হতে শুরু করবে। আবহবিদরা মনে করছেন, চলতি সপ্তাহের শেষ দিকেই মরশুমের শীত পাকাপাকিভাবে বিদায় নেবে। পাশাপাশি, কয়েকটি জেলায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় সামান্য পার্থক্য রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুই পার্বত্য জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও শীতের আমেজ এখানেও বিদায় নেওয়ার পথে। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতেও কুয়াশার আধিপত্য লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার পর্যন্ত শীতের আমেজ টিকে থাকলেও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও বেড়ে শীত পুরোপুরি বিদায় নেবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, শীতের বিদায়ের আগে রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার আচরণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

আরও পড়ুনঃ বিবৃতির অধ্যায় শেষ! তথাগতর জীবনে নতুন প্রেমের শুরু, দেবলীনার সঙ্গে সম্পর্কের কী পরিণতি?

আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের শেষেই শীতের শেষ ছোঁয়া টের পাওয়া যাবে। তবে শীত বিদায়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিকে আকর্ষণীয় করে তুলেছে। এই পরিবর্তন প্রাকৃতিক নিয়ম হলেও, শীতপ্রেমীদের কাছে বিদায় বেলার শীত যেন আরও একবার স্মৃতিময় হয়ে থাকবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর