কাঁপছে কলকাতা! মরশুমের শীতলতম দিন আজ, পারদ কোন ঘরে?

মরসুমের শীতলতম দিন আজ। এক ধাক্কায় পারদ নেমেছে ১২ ডিগ্রি। জাঁকিয়ে শীতের আমেজ কলকাতায় (Winter in Kolkata)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৬ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। আসলে ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। পাশাপাশি, কনকনে শীতেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় (North Bengal Weather Update)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদের হেরফের হবে না। সোমবার থেকে ফের চড়তে পারে পারদ। দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে এদিনের তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, ১২ ও ১৩ জানুয়ারি দার্জিলিং কালিম্পঙ এর কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।

এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৬ জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজমান হবে। অপরদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

আরও পড়ুনঃ কূটনৈতিক মহলে হৈচৈ! পাকিস্তান থেকে বিতাড়িত শরণার্থীদের পুনর্বাসনে তালিবানের পাশে দাঁড়ালো ভারত!

কলকাতায় তাপমাত্রা কত?

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২. ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৫০ শতাংশ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles