উইকএন্ড রসাতলে! ফের স্যাঁতস্যাঁতে শীতের সকাল! বলছে আবহাওয়ার পূর্বাভাস

ডিসেম্বরের শহর। কুয়াশা ঢাকা তিলোত্তমা (Winter in Kolkata)। শীত, মিঠে রোদ, পিকনিক, ভিক্টরিয়া, লেপ কম্বলের ফ্যান্টাসি মাথায় আসার আগেই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন বিস্তারিত…।

পড়েছে পৌষ। হাওয়া অফিস জানান দিয়েছে এটাই শীতের শুরু। তবে শহরে কনকনে শীতের ফ্যান্টাসি ধাক্কা খেল শুরুতেই। মঙ্গলবার থেকে বদলে যাবে আবহাওয়া। এবছর শীত যেন বেগই পাচ্ছে না। পদে পদে বাঁধা। সপ্তাহ শেষে হালকা শীতের পর মঙ্গলবার থেকে ফের বাড়ল তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ শেষে আবহাওয়া খুব খুব একটা মনোমুগ্ধকর হবে না। কারণ জুবুথুবু শীতের মরসুমে কাঁটা নিম্নচাপ। গত দুদিনে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে আড়াই ডিগ্রির কাছাকাছি।

আজ, মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও বৃষ্টি নামতে কয়েকদিন দেরি রয়েছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্যের মোট ১১টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’তে ধামাকা! এবার নতুন রূপে চমক ধরাতে আসছে সূর্য

মেঘ-বৃষ্টির জন্য রাতের তাপমাত্রা বাড়াবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া বদলের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কৃষিজীবীদের। অনুমান, ফের বিপাকে পড়তে পারেন আলু ও সবজি চাষিরা। অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে ফসল।

RELATED Articles