বদলির জটিলতা সমাধান করতে গিয়ে প্রশাসনিক কর্তার উপর অ্যাসিড হামলা চালালেন এক মহিলা কর্মী

চাকরির বদল নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আর সেই জটিলতার সমাধান করতে এসেই প্রশাসনিক কর্তার উপর অ্যাসিড হামলা চালালেন মালদহের এক গ্রাম পঞ্চায়েত কর্মী। কিন্তু কপাল জোরে এ যাত্রায় বেঁচে গেছেন জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক বিকাশ সাহা। বিকাশ সাহা বলেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।

বদলির অর্ডার হওয়া সত্ত্বেও কেন তাকে বদলি করা হচ্ছে না? এই প্রশ্ন নিয়ে সোজা মালদহ জেলা পরিষদের কার্যালয়ে ঢুকে সোজা চলে যান মিতা মুখোপাধ্যায় নামে এক মহিলা। মিতাদেবীর অভিযোগ, এডিএমই তাঁর বদলি আটকে রেখেছেন। এই বিষয়ে এডিএম তাঁকে বলেন এটি তাঁর হাতে নেই তাঁকে অন্যত্র গিয়ে কথা বলতে হবে। এরপরই সমস্যা আরো বাড়তে থাকে। ঝগড়া এমন জায়গায় পৌঁছায় যে গালিগালাজ করা শুরু করেন মিতা দেবী। এরপর দপ্তরের কিছু মহিলা কর্মীদের দিয়ে তাঁকে সরানোর চেষ্টা করা হলে মিতাদেবী ব্যাগ থেকে অ্যাসিডের শিশি বের করে এডিএমের দিকে ছুঁড়ে দেন। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।

মালদহের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিকাশ সাহা বলেন, “আমি প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছি। এরপর প্রশাসনের নির্দেশ অনুযায়ী আগামী পদক্ষেপ নেওয়া হবে।”

মিতা মুখোপাধ্যায় মালদহ শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যিনি মালদহেরই বাংগীটোলা পঞ্চায়েতে কর্মরত। জানা গেছে, কিছু বছর ধরে তাঁর বদলি স্থগিত পড়ে রয়েছে। তার জন্য বেশ কয়েক বছর ধরে প্রশাসনের কর্তাদের কাছেও গেছেন তিনি। কিন্তু কোনো লাভ হয়নি। তাই এবার এডিএম বিকাশ সাহার কাছে এসেছিলেন। কিন্তু বিবাদ চরমে উঠলে তিনি অ্যাসিড ছোড়েন। ঘটনার তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন জেলাশাসক।

RELATED Articles

Leave a Comment